শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কানাডায় স্কুল, আবাসিক ভবনে বন্দুক হামলায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডায় স্কুল, আবাসিক ভবনে বন্দুক হামলায় ১০ জন নিহত

কানাডার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বন্দুক হামলায় দশজন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ নামের পাহাড়ি শহরে এ ঘটনা ঘটে। এলাকাটি রকি পর্বতমালার পাদদেশে। রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বাকিদের আঘাত প্রাণঘাতী নয়।

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী একজন নারী ছিলেন। পুলিশ সংবাদ সম্মেলনে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি। মঙ্গলবার বিকেলে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতি জানার পরই পুলিশ টাম্বলার রিজের একটি মাধ্যমিক স্কুলে তল্লাশি শুরু করে। ওই সময় গুলিবিদ্ধ ছয়জনের মরদেহ পাওয়া যায়। আহত একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

সিবিসি নিউজকে ডারিয়ান কুইস্ট নামে এক শিক্ষার্থী জানায়, ঘটনার সময় সে শ্রেণিকক্ষে ছিল। তখনই স্কুল কর্তৃপক্ষ ‘লকডাউন’ ঘোষণা করে। এরপরের পরিস্থিতি ছিল ভয়াবহ।

প্রায় কাছাকাছি সময়ে পুলিশ শহরের একটি আবাসিক ভবন থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। এই বাড়িটি ঘটনার সঙ্গে যুক্ত বলে পুলিশ ধারণা করছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম