শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিনেট নির্বাচনে কারিশমা মনজুরের সর্মথনে বাংলাদেশিদের ফান্ডরেইজিং ডিনার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনেট নির্বাচনে কারিশমা মনজুরের সর্মথনে বাংলাদেশিদের ফান্ডরেইজিং ডিনার

 

সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বি কারিশমা মনজুরের সর্মথনে ব্রংকসে ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হলো। কারিশমা নিউ হ্যাম্পশেয়ার থেকে সিনেটে লড়তে চান। এর আগে তাকে লড়তে হবে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে। বাংলাদেশি আমেরিকান মনজুরকে প্রাইমারিতে মুখোমুখি হতে হবে নিজ দলের ক্রিস্টোফার পাপ্পাসকে। ক্রিস্টফার বর্তমানে হাউজ অব রিপ্রেজেনটেটটিভস। মনজুর মেডিক্যাল সায়েন্টিস্ট ও নন প্রোফিট লিডার।
আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ২ জনের মধ্যে যিনি জিতবেন তিনিই হবেন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী।তাকে লড়তে হবে রিপাবলিক্যান প্রার্থীর বিরুদ্ধে। ডেমাক্র্যাট দলীয় সিনেটর জিন শাহীন অবসরে যাওয়ায় শূন্য এই আসনে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর ২০২৬।

 


৭ ফেব্রুয়ারি শনিবার ব্রংকস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে কারিশমা মনজুরের জন্য ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয় হাসান চাইনিজ রেষ্টুরেন্টে। আয়োজক ছিলেন কমিউনিটি লিডার এম এন মজুমদার, আব্দুল চৌধুরী জাকি, আহাদ আলী সিপিএ ও অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান। সহযোগতায় ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। মডারেটরের ভূমিকা পালন করেন এমএন মজুমদার ও এ ইসলাম মামুন।

 

এতে মনজুরের সাফল্যতা কামনা করে বক্তব্য রাখেন মেয়র খায়রুল্লাহ, আহাদ আলী সিপিএ, জাকির চৌধুরী সিপিএ, আব্দুল চৌধুরী জাকি, নজরুল ইসলাম, ডিটেকটিভ মাসুদ রহমান, মোহাম্মদ আলী, শাহ আলম, মোঃ আলাউদ্দীন, নজরুল ভূইঁয়া, আহাদ হোসেন, ফাহমিদা চৌধুরী, রোকসানা মজুমদার, রেজাউল করিম, শেখ জামাল হোসেন, সুমন মিয়া, কামাল উদ্দীন, নবী হোসেন প্রধান ও তারেক ভূইঁয়া।
বক্তারা বলেন, কারিশমা মনজুর নির্বাচিত হলে তিনিই হবে সিনেটে বাংলাদেশ প্রথম কোন সিনেটর। ঐ অঞ্চলের ইমিগ্র্যান্টদের প্রতিনিধি যাবে কংগ্রেসে। এজন্য সবাইকে সহায়তার জন্য এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম