শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জিয়ার মাজারে একখন্ড যুক্তরাষ্ট্র বিএনপি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিয়ার মাজারে একখন্ড যুক্তরাষ্ট্র বিএনপি

যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার আগামীকাল বাংলাদেশ সময় ৭ ফেব্রুয়ারী শনিবার শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া, শ্রদ্ধা জানানো ও পুষ্পস্তবক অর্পণ করেছে । বিএনপি চেয়ারম্যানের  উপদেষ্টা আব্দুস সালাম, নাজিম উদ্দিন আলম, বেবী নাজনীন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ  কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, জসিম উদ্দিন ভূঁইয়া, আবদুস সবুর, সেলিম রেজা, মোশারফ হোসেন সবুজ, আবু সাইদ আহমদ, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, এ জি এম জাহাঙ্গীর হাসাইন, মনিরুল ইসলাম মনির, মাইনুল কবির টিপু ও কাজল মাহমুদ সহ অনেকে।

উল্লেখ, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র বিএনপির ৫ শতাধিক নেতা কর্মি দেশে অবস্থান করছেন। তাদের অধিকাংশই ঢাকা —১৭ আসনে তারেক জিয়ার জন্য ভোট প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম