শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে মঈন চৌধুরী বাংলাদেশে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে মঈন চৌধুরী বাংলাদেশে যাচ্ছেন

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এটর্নী মঈন চৌধুরী বাংলাদেশে যাচ্ছেন। ৮ ফেব্রুয়ারি  রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে তিনি নিউইয়র্ক ত্যাগ করবেন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষন করবেন তিনি। ঢাকায় অবস্থানকালে পর্যবেক্ষক হিসেবে মার্কিন দূতাবাসের সকল লজিস্টিক্যাল সাপোর্ট পাবেন। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি ভোট ফলাফল প্রকাশকালে তিনি নির্বাচন কমিশনেই অবস্থান করবেন।

 

প্রতিবেদকের সাথে আলাপকালে মঈন চৌধুরী বলেন, আরও কয়েকজন পর্যবেক্ষক হিসেবে তালিকাভূক্ত ছিলেন। দেরিতে জানানোর ফলে তারা এই অল্প সময়ের প্রস্তুতিতে যেতে পারছেন না। যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক দলের নেতা ও কমিউনিটি একটিভিস্ট দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতির সাথে তিনি জড়িত। তিনি বলেন, একজন ইমিগ্র্যান্ট ও মার্কিন রাজনীতিক হিসেবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষনের অফার আমি গ্রহণ করেছি। আমি সেখানে নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবো। ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে ফেরার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম