শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে সংস্কার ভেস্তে যাবে

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে সংস্কার ভেস্তে যাবে

‘হ্যাঁ’ ভোট দিয়ে কোনো দলকে আমরা ক্ষমতায় বসাতে যাচ্ছি না। তবে রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম ছিল, সেটার একটা সংস্কার হবে। এই সংস্কারের জন্য ৮৪টা প্রস্তাব এসেছে। এর মধ্যে ৪৭টি প্রস্তাবই সাংবিধানিক। এই গণভোট যদি সুন্দরভাবে অনুষ্ঠিত না হয়, যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত না হয়, তাহলে এই সংস্কার ভেস্তে যাবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘গণভোটে হ্যাঁ ভোট দিন’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এই সেমিনারের আয়োজন করে।

বাইসসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সরওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাইসসের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র গোলাম সারওয়ার মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হেলাল উদ্দিন, সাবেক কূটনীতিক সাকিব আলী, বাইসসের মহাসচিব মুহাম্মদ শাহজাহান সম্রাট, ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার, যুগ্ম মহাসচিব মো. ইমাম হোসেন ও কাকন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কবি তুষার আবদুল্লাহ হান্নান, জুলাইযোদ্ধা মিনহাজুল শরীফ, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
সেমিনারে গোলাম সারওয়ার মিলন বলেন, মানুষকে দুটো বিষয় মাথায় রেখে ভোটকেন্দ্রে যেতে হবে। ‘হ্যাঁ’ ভোট দিয়ে কোনো দলকে আমরা ক্ষমতায় বসাতে যাচ্ছি না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হোক, এটা আমরা চাই।

হেলাল উদ্দিন বলেন, আমরা নতুন বাংলাদেশ চাই, পুরাতন ধারার ফ্যাসিস্ট চাই না। সংস্কারের জন্য দলগুলো একমত হতে পারল না। অন্তর্বর্তী সরকার বলল, ‘এটা জনগণের ওপর ছেড়ে দেন। এখানে গণভোট দিয়ে দেন।’ এই গণভোট যদি সুন্দরভাবে না হয়, যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত না হয়, তাহলে এই সংস্কার ভেস্তে যাবে। সাকিব আলী বলেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রজা না হতে চাইলে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে। ‘না’ ভোটের মানে আমরা প্রজা থাকব, পরিবারতন্ত্র হবে, প্রধানমন্ত্রী ও তার আশপাশের লোকজন লাভবান হবেন।
সভাপতির বক্তব্যে চৌধুরী হাসান সরওয়ার্দী বলেন, এ দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে। রাজনৈতিক দলগুলো বুঝে গেছে যে, ‘হ্যাঁ’ ভোট না চাইলে তারা ভোট পাবে না। কিন্তু প্রকৃত স্বৈরাচাররা বিদেশ থেকে ‘না’র পক্ষে প্রচারণা চালাচ্ছে। ‘হ্যাঁ’ ভোট দিয়ে কোনো দলকে আমরা ক্ষমতায় বসাতে যাচ্ছি না। তবে রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম ছিল, সেটার একটা সংস্কার হবে। এই সংস্কারের জন্য ৮৪টা প্রস্তাব এসেছে। এর মধ্যে ৪৭টি প্রস্তাবই সাংবিধানিক। এই গণভোট যদি সুন্দরভাবে অনুষ্ঠিত না হয়, যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত না হয়, তাহলে এই সংস্কার ভেস্তে যাবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘গণভোটে হ্যাঁ ভোট দিন’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এই সেমিনারের আয়োজন করে।

বাইসসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সরওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাইসসের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র গোলাম সারওয়ার মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হেলাল উদ্দিন, সাবেক কূটনীতিক সাকিব আলী, বাইসসের মহাসচিব মুহাম্মদ শাহজাহান সম্রাট, ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার, যুগ্ম মহাসচিব মো. ইমাম হোসেন ও কাকন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কবি তুষার আবদুল্লাহ হান্নান, জুলাইযোদ্ধা মিনহাজুল শরীফ, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
সেমিনারে গোলাম সারওয়ার মিলন বলেন, মানুষকে দুটো বিষয় মাথায় রেখে ভোটকেন্দ্রে যেতে হবে। ‘হ্যাঁ’ ভোট দিয়ে কোনো দলকে আমরা ক্ষমতায় বসাতে যাচ্ছি না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হোক, এটা আমরা চাই।

হেলাল উদ্দিন বলেন, আমরা নতুন বাংলাদেশ চাই, পুরাতন ধারার ফ্যাসিস্ট চাই না। সংস্কারের জন্য দলগুলো একমত হতে পারল না। অন্তর্বর্তী সরকার বলল, ‘এটা জনগণের ওপর ছেড়ে দেন। এখানে গণভোট দিয়ে দেন।’ এই গণভোট যদি সুন্দরভাবে না হয়, যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত না হয়, তাহলে এই সংস্কার ভেস্তে যাবে। সাকিব আলী বলেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রজা না হতে চাইলে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে। ‘না’ ভোটের মানে আমরা প্রজা থাকব, পরিবারতন্ত্র হবে, প্রধানমন্ত্রী ও তার আশপাশের লোকজন লাভবান হবেন।
সভাপতির বক্তব্যে চৌধুরী হাসান সরওয়ার্দী বলেন, এ দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে। রাজনৈতিক দলগুলো বুঝে গেছে যে, ‘হ্যাঁ’ ভোট না চাইলে তারা ভোট পাবে না। কিন্তু প্রকৃত স্বৈরাচাররা বিদেশ থেকে ‘না’র পক্ষে প্রচারণা চালাচ্ছে।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম