শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজায় মিলল সর্বশেষ জিম্মির লাশ, তল্লাশির সময়ও হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় মিলল সর্বশেষ জিম্মির লাশ, তল্লাশির সময়ও হামলা

গাজায় থাকা সর্বশেষ ইসরায়েলি জিম্মির মৃতদেহ খুঁজে পেয়েছে ইসরায়েল। স্থানীয়ভাবে মরদেহটি তল্লাশির সময় ভারী গোলাবর্ষণ ও বুলডোজার ছুড়েছে দখলদার বাহিনী। নিহতের নাম রান গভিলি। ২৪ বছর বয়সী এই লোকটি একজন পুলিশ সদস্য ছিলেন। এএফপি ও মিডলইস্ট মনিটর এ তথ্য জানায়।

মরদেহ উদ্ধারের সময় ইসরায়েলি সেনাবাহিনী আল-সানাফোর এলাকায় এবং গাজা শহরের কাছে আল-বাতশ কবরস্থানের আশপাশে বুলডোজার অভিযান চালায়। এ সময় তারা অনেকগুলো কবর ধ্বংসস্তূপে পরিণত করে। মরদেহ উদ্ধারে গত রোববার থেকে ভারী কামান হামলা এবং সামরিক যানবাহন ব্যবহার করে ইসরায়েল। এ ছাড়া কোয়াডকপ্টার ড্রোন থেকে তীব্র গুলিবর্ষণ করা হয়। এতে গাজার কয়েক ডজন বাসিন্দা হতাহত হয়।

এক প্রতিক্রিয়ায় হামাস জানায়, শেষ জিম্মির মৃতদেহ ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে যায়। মরদেহ উদ্ধারে ইসরায়েলকে আমরা তথ্য দিয়ে সহায়তা করেছি। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বাহিনী ৭১ হাজার ৬৬০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি করবে ইসরায়েল
নতুন একটি ১০ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমসের রবাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রধান আর্থিক উপদেষ্টা গিল পিনখাস সাক্ষাৎকারে বলেন, আসন্ন আলোচনায় ইসরায়েল নগদ সহায়তার বদলে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পকে বেশি গুরুত্ব দিতে চায়।

ইসরায়েলি নাগরিকের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া স্যামি ইয়াহুদ নামে এক ইসরায়েলি নাগরিকের ভিসা বাতিল করেছে। ইসরায়েল থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে ওঠার মাত্র তিন ঘণ্টা আগে স্যামি জানতে পারেন তাঁর ভিসা বাতিল হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে যারা অস্ট্রেলিয়ায় আসতে চান, তাদের দেশটিতে স্বাগত জানানো হবে না।

লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত
দক্ষিণ লেবাননের শহর টায়রে ইসরায়েলি হামলায় একজন টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন। তিনি লেবাননের আল-মানার টিভি স্টেশনে কাজ করতেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, সোমবার আল-মানার টিভির উপস্থাপক আলী নুর আল-দিনকে হত্যা করা হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম