শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেখ হাসিনার বক্তব্য নির্বাচনে প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার বক্তব্য নির্বাচনে প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। শেখ হাসিনার সাহস নেই। আইনের মাধ্যমে দেশে এসে বলুক। তাঁর লোকজন দেশে নেই। বিভিন্ন দেশে চলে গেছে। তাদের ফেরত দিতে আমরা সেইসব দেশের প্রধানদের অনুরোধ করব।

গাজীপুরের কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘দুর্নীতি একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতির ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে ফেলে। কোনো কারা সদস্য যদি নিজ স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হিসেবে কাজ করে, তাহলে তিনি শুধু আইন ভাঙেন না, বরং রাষ্ট্রের ভিত্তি দুর্বল করেন।’

উপদেষ্টা বলেন, ‘কারা সদস্যরা স্বার্থান্বেষী রক্ষক নন। তারা রাষ্ট্রের নিরীহ জনগণের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী, জনগণের কল্যাণই তার একমাত্র ব্রত। আপনারা সরকারের বেতনভুক্ত কর্মচারী। জনকল্যাণ সাধনই আপনাদের একমাত্র কাজ।’ এ সময় তিনি ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের সাফল্য কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহল আলম সেলিম, মো. জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান, গাজীপুরের পুলিশ কমিশনার, উপকমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে প্রথমেই প্রধান অতিথির প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণের মাধ্যমে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্যাটেগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। পিটি, ড্রিল, ফায়ারিং, অস্ত্রবিহীন যুদ্ধ, লিখিত পরীক্ষা ও সর্ববিষয়ে চৌকশ– এ ছয় ক্যাটেগরিতে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম