শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র নতুন কমিটি গঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই, আমেরিকার নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মনোয়ারুল ইসলাম ও প্রভাত বোস। ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশন ৫ জানুয়ারি সোমবার সংগঠনের এক বর্ধিত সভায় এ কমিটি ঘোষণা করে। ড. গোলাম সামদানী তরফদারের নেতৃত্বে নির্বাচন কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন মীর ফরিদ আহমেদ ও আসাদুজ্জামান কিরন। জামাইকাস্থ নবান্ন রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম এ রশীদ। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক এম এ মামুন।

 

নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন রেজাউল হক চৌধুরী মানিক—সিনিয়র সহসভাপতি, সেকেন্দার আলী—সহসভাপতি,শুভময় বিশ্বাস—যুগ্ম সাধারন, এনসি পাল তিতাস—সাংগঠনিক সম্পাদক,আমিনুল ইসলাম জিয়া—কোষাধ্যক্ষ ও বিপ্লব গুপ্ত—সাংস্কৃতিক সম্পাদক। কার্যকরি কমিটির সদস্যরা হলেন এম এ রশীদ,তপতী রায়,এএইচএম কামাল,এম এ মামুন,আসাদুজ্জামান কিরন,আনিসুল হক সোহেল,আব্দুর রৌফ মোল্লা , রেজাউল করিম রেজা ও ফাতেমা আকতার । ৬ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টামন্ডলীতে রয়েছেন শাহাবুদ্দিন টিটু,ড.গোলাম সামদানী তরফদার,মীর ফরিদ উদ্দীন আহমেদ,জিয়াউল ফারুক ও দেওয়ান তৌহিদুল ইসলাম।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম