শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেখ হাসিনা-টিউলিপের মামলার রায় ২ ফেব্রুয়ারি

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনা-টিউলিপের মামলার রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে করা আরেক মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। যুক্তিতর্ক উপস্থাপনের পর ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম মঙ্গলবার এই তারিখ ঠিক করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি জহিরুল ইসলাম বিষয়টি জানান।

শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ১০ কাঠার প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে করা এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি তাঁর ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ আসামি মোট ১৮ জন। এ মামলায় ১৭ আসামি পলাতক।

কারাগার থেকে রাজউকের সাবেক সদস্য (ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক শুনানি শেষ করেন। অন্যদিকে, খুরশীদ আলমের পক্ষে তাঁর আইনজীবী খালাস চেয়ে শুনানি করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে আজমিনা সিদ্দিকের নামে। ইতোমধ্যে এ-সংক্রান্ত চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলার রায়ে শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করা হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম