শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদার সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র বিএনপির ১৫ নেতার বিবৃতি

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদার সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র বিএনপির ১৫ নেতার বিবৃতি

 

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যুক্তরাষ্ট্র সহ সহ সকল প্রবাসী ও দেশবাসীর প্রতি এক যৌথ বিবৃতিতে দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় বিএনপির নিবাহী সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়ার নেতা আবদুস সবুর , য়ুক্তরাস্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদদীন ভুঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী , রিয়াজ মাহমুদ , আতিকুল আহাদ , এজে জাহাঙ্গীর হোসেন খলকুর রহমান , আরিফুর রহমান , মাইনুল ইসলাম টিপু , নুর আলম , মোঃ.রিপন মিয়া , সেলিম আহম্মেদ , মনিরুল ইসলাম মনির ও মাসুদ রানা ।

 

মঙ্গলবার ২ ডিসেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সারাজীবন কাজ করে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, গোটা জাতির প্রত্যাশা। আমরা যুক্তরাষ্ট্র সহ সকল প্রবাসী বাংলাদেশীদের ও দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা তাঁর জন্য দোয়া করুন, যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।

 

নেতৃবৃন্দ আরও বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি দেশের গণতান্ত্রিক ধারাকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তিনি যে শারীরিক সংকটে রয়েছেন। এতে সর্বস্তরের মানুষের সহানুভূতি, ভালোবাসা ও প্রার্থনাই হতে পারে তাঁর জন্য সবচেয়ে বড় শক্তি। নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি দোয়ার পাশাপাশি মানবিক সহমর্মিতা ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশনেত্রীর অসুস্থতার এই সময়ে বিভাজন নয়, ঐক্য, সহমর্মিতা ও দোয়া প্রয়োজন। আমরা আশা করি, দেশবাসীর ভালোবাসা ও দোয়া তাঁকে দ্রুত সুস্থ করে তুলবে।

 

নেতৃবৃন্দ বিবৃতিতে আরও উল্লেখ্য করেন বেগম খালেদা জিয়ার শারীরিক সংকট কালে দেশনেত্রীকে বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তি ঘোষনা করায় উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান !

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম