শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছেলেরা

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছেলেরা

তিন সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের জীবিত থাকার দৃশ্যমান কোনো প্রমাণ নেই। তাঁর পরিবারের আশঙ্কা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থা নিয়ে কর্তৃপক্ষ এমন কিছু গোপনের চেষ্টা করছে, যা ‘অপরিবর্তনীয়’। রয়টার্সের কাছে গত রোববার দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন ইমরানের সন্তান কাসিম খান।

কাসিম বলেন, আমার বাবা নিরাপদ, অসুস্থ কিংবা আদৌ বেঁচেই আছেন কিনা, এটা না জানা মানসিক নির্যাতনের মতো। কয়েক মাস ধরে তাঁর সঙ্গে স্বাধীনভাবে কোনোরকম যোগাযোগ নিশ্চিত করা যায়নি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের কাছ থেকে কোনো অপরিবর্তনীয় সত্য লুকিয়ে রাখা হচ্ছে। পরিবারের তরফ থেকে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকের প্রবেশাধিকার একাধিকবার চাওয়া চেয়েছে; কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে তাঁকে সেই অধিকার দেওয়া হয়নি,অভিযোগ করেন তিনি।

এদিকে ইমরান খানের বোন নোরিন খান নিয়াজি ভারতের সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ায় পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, ওই সাক্ষাৎকারে ইমরানের বোন পাকিস্তানের সুনাম ক্ষুণ্ন করেছেন।

অন্যদিকে ইমরানের মৃত্যুর গুজব উড়িয়ে পিটিআইর সিনেটর খুররম জিশান বলেছেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তবে পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে।

আদালতের অনুমতি থাকা সত্ত্বেও পরিবারের সঙ্গে ইমরানের কারা সাক্ষাৎ বন্ধ রয়েছে। এদিকে, জোর গুজব হচ্ছে, ইমরানকে গোপনে অন্য কারাগারে সরানোর চেষ্টা চলছে। এ ছাড়া অনলাইনে তাঁর মৃত্যুর গুজবও ছড়িয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম