শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তেল আবিবে ‘কারাবন্দী নেতানিয়াহু’ সেজে কলার স্তূপে বসে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেল আবিবে ‘কারাবন্দী নেতানিয়াহু’ সেজে কলার স্তূপে বসে বিক্ষোভ

তেল আবিবে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। দুর্নীতির মামলা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরোপুরি অব্যাহতি চাওয়ার পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় রোববার রাতে ওই বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে আবেদন করেন নেতানিয়াহু। এমন পদক্ষেপকে বিরোধী রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ‘ন্যায়বিচার এড়ানোর চেষ্টা’ হিসেবে দেখছেন। ‘পারডন: বানানা রিপাবলিক’ স্লোগানে আয়োজিত কর্মসূচি থেকে নেতানিয়াহুর আবেদন প্রত্যাখানের দাবি জানানো হয়।

বিক্ষোভে নেতানিয়াহুর অবয়ব ধারণ করে এক ব্যক্তি কারাবন্দীদের মতো কমলা রঙের জাম্পস্যুট পরে অংশ নেন। এক সময় তিনি কলার স্তূপের ওপর বসে পড়েন। পাশের সাইনবোর্ডে লেখা ছিল ‘ক্ষমা করুন’। প্রভাবশালী সরকারবিরোধী আন্দোলনকর্মী শিকমা ব্রেসলার বলেন, তিনি (নেতানিয়াহু) কোনো দায় স্বীকার না করেই বিচার প্রক্রিয়া পুরোপুরি বাতিল চাইছেন। দেশটাকে তিনি ছিন্নভিন্ন করেছেন। এর জবাবদিহিও এড়াতে চাইছেন।

নেতানিয়াহু ইসরায়েলে সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় আছেন। তাঁর বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে দুর্নীতির তিনটি পৃথক মামলা বিচারাধীন। এর মধ্যে আছে, ঘুষ নেওয়া, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ।

একটি মামলায় অভিযোগ করা হয়েছে, নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা বিত্তশালীদের কাছে থেকে ২ লাখ ৬০ হাজার ডলারের বেশি মূল্যের বিলাসবহুল পণ্য নিয়েছিলেন। বিনিময়ে রাজনৈতিক সুবিধা দিয়েছেন। অন্য দুই মামলায় নিজের পক্ষে সংবাদ পরিবেশনের জন্য দুটি শীর্ষ গণমাধ্যমের সঙ্গে গোপনে দরকষাকষির অভিযোগ আনা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো ১১১ পৃষ্ঠার একটি চিঠিতে তাঁর আইনজীবীরা বলেছেন, প্রধানমন্ত্রী এখনো বিশ্বাস করেন যে বিচার প্রক্রিয়া শেষে তিনি সম্পূর্ণ খালাস পাবেন। আইনজীবীদের ভাষ্য, চলমান বিচারকে নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন। আর এজন্যই ক্ষমার আবেদন করেছেন। তবে এটি দোষ স্বীকারের ইঙ্গিত নয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম