শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এআই রোবট ‘সোফি’ ক্লাস নিল কলেজে

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এআই রোবট ‘সোফি’ ক্লাস নিল কলেজে

ভারতের উত্তর প্রদেশের বুলন্দ শহরের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ‘সোফি’ নামের এআইচালিত (কৃত্রিম বুদ্ধিমত্তা) রোবট শিক্ষক তৈরি করেছে। ওই রোবটের ‘পাঠদানের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোবট শিক্ষককে বিভিন্ন বিষয়ে নানা প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে।

এআই রোবট বানানো ওই ছাত্রের নাম আদিত্য কুমার। তিনি উত্তর প্রদেশের শিবচরণ ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এএনআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চিপসেট ব্যবহার করে তৈরি করা এআই শিক্ষক প্রথমে নিজের পরিচয় দিচ্ছে। এরপর সে শিক্ষার্থী আদিত্যের করা প্রশ্নের উত্তর দিচ্ছে।

শ্রেণিকক্ষে রোবটটি বলছে, ‘আমি একজন এআই শিক্ষক রোবট। আমার নাম সোফি এবং আমাকে তৈরি করেছে আদিত্য। আমি বুলন্দ শহরের শিবচরণ ইন্টার কলেজে পড়াই। বাচ্চারা, তোমরা কি আমার কাছ থেকে কিছু জানতে চাও?’

আদিত্য রোবটটির সাধারণ জ্ঞান পরীক্ষা করার জন্য প্রথমে প্রশ্ন করে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। উত্তরে রোবট সোফি সঠিক উত্তর দেয়- ড. রাজেন্দ্র প্রসাদ। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানতে চাওয়া হলে সে সঠিক উত্তর দেয়- পণ্ডিত জওহরলাল নেহেরু।

প্রতিটি জেলায় একটি ল্যাব থাকা উচিত, বলেন সোফির উদ্ভাবক কিশোর আদিত্য।

আদিত্য বলেন, ‘আমি এই রোবট তৈরি করতে একটি এলএলএম চিপসেট ব্যবহার করেছি। রোবট নির্মাণকারী বড় প্রতিষ্ঠানগুলোও এই চিপসেট ব্যবহার করে। এটি শিক্ষার্থীদের সন্দেহ দূর করতে পারে।’

‘আমার উদ্ভাবিত রোবট আপাতত শুধু কথা বলতে পারে। তবে আমরা এটিকে এমনভাবে ডিজাইন করছি, যাতে এটি শিগগিরই লিখতেও পারে’, বলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম