শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্লাউডফ্লেয়ারে ত্রুটি, ডাউন ছিল বিভিন্ন ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্লাউডফ্লেয়ারে ত্রুটি, ডাউন ছিল বিভিন্ন ওয়েবসাইট

ওয়েবসাইটের অবকাঠামো ও কনটেন্ট সরবরাহকারী কোম্পানি ক্লাউডফ্লেয়ারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। এ কারণে বেশ কয়েক ঘণ্টা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর থেকে এই ত্রুটি দেখা দেয়। সংবাদভিত্তিক ওয়েবসাইটের পাশাপাশি এক্স (আগের টুইটার) ও চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহারও ব্যাহত হয়। সেগুলোতে প্রদর্শন করা বার্তায় বলা হয়, ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি দেখানো যাচ্ছে না।’

ক্লাউডফ্লেয়ার হলো ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি সাইবার আক্রমণ থেকে ওয়েবসাইটগুলোকে রক্ষা, ওয়েবসাইটের কনটেন্ট ব্যবহারকারীর কাছে সরবরাহও নিশ্চিত করে। এ ছাড়া, কোনো ওয়েবসাইটের ভিজিটর মানুষ নাকি বট সেটি শনাক্তের পরিষেবাও দেয় তারা।

কোম্পানিটির বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার হঠাৎ করেই ক্লাউডফ্লেয়ারের একটি পরিষেবায় অস্বাভাবিক ট্রাফিক তৈরি হয়। তখন থেকেই সমস্যার শুরু। তাৎক্ষণিক এর কারণ জানা যায়নি।

ক্লাউডফ্লেয়ারের দাবি, বিশ্বের প্রায় ২০ শতাংশ ওয়েবসাইট কোনো না কোনো সেবা ব্যবহার করে। মঙ্গলবারের ত্রুটির কারণে বিশ্বে কতগুলো ওয়েবসাইট ডাউন ছিল তা জানা যায়নি। কোনো ওয়েবসাইট ডাউন হওয়ার তথ্য তুলে ধরে ‘ডাউন ডিটেক্টর’ নামের একটি প্ল্যাটফর্ম। ক্লাউডফ্লেয়ারের ত্রুটির কারণে তাদের ওয়েবসাইটও নিষ্ক্রিয় ছিল।

গত মাসে অ্যামাজনের ওয়েব সার্ভিসেও কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ক্যানভা, ডুয়োলিঙ্গোসহ এক হাজারের বেশি ওয়েবসাইট ও অ্যাপ অফলাইনে চলে যায়। এর কিছুদিন পর মাইক্রোসফটের ওয়েব সার্ভিস অ্যাজিওরেও সমস্যা দেখা দিয়েছিল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম