শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেখ হাসিনার বিরুদ্ধে রায় যা-ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার বিরুদ্ধে রায় যা-ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে আগমীকাল সোমবার রায় যা-ই দিক, তা কার্যকর হবে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

আজ রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন। পর্যটনকেন্দ্র কুয়াকাটা সফর শেষে আজ রোববার দুপুরে তিনি বরিশালে পৌঁছান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসনকে আসন্ন জাতীয় নির্বাচন ফ্রি ফেয়ার ও উৎসবমুখোর করার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ তা থামাতে পারবে না। দেশের আইনশৃংখলা পরিস্থিতি খুবই ভাল কিংবা খুব খারাপ তা বলবো না, তবে মোটামুটি সস্তোষজনক। সস্প্রতি দুই একটা জায়গায় ঝামেলা হয়েছে, তা সবার সহযোগিতায় কাটিয়ে ওঠা যাবে।
নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএম কলেজ শিক্ষার্থীদের হামলায় পুলিশের নিরবতা প্রসঙ্গে বলেন, এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমসহ আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম