শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপি ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে গুরুত্ব দেবে: মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে গুরুত্ব দেবে: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর রাবার ড্যাম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। ন্যায্য পানির হিস্যা, সীমান্তে হত্যা বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, ভারত প্রতিবেশী দেশ। ইচ্ছা করলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। ফখরুল বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সবকিছু নিয়ে গেছে। কিন্তু আমাদের কিছু দেয়নি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে এখানে আসেন। আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম