শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন। কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কি না তা খেয়াল রাখবেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অন্যের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া নিয়ে কোনো দুর্বৃত্ত নাশকতা না করতে পারে সেজন্য যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করে নেবেন। সন্দেহজনক কাউকে দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানাবেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবর থেকে ১৪টি ঝটিকা মিছিল করেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অক্টোবর থেকে ঢাকায় এ পর্যন্ত ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

ঢাকার পুলিশ কমিশনার আরও বলেন, নাশকতা যারা করে ঢাকাবাসী তাদের প্রতিহত করবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম