শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘বাবরের ব্যাটিংয়ের নয়, আমি তার পরিশ্রমের ভক্ত’

খেলা ডেস্ক   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বাবরের ব্যাটিংয়ের নয়, আমি তার পরিশ্রমের ভক্ত’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাবর আজমের প্রত্যাবর্তনটা ছিল দুর্দান্ত। দলকে জেতানোর পাশাপাশি ১৮ মাস পর পেয়েছেন টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি। বাবরের এমন পারফরম্যান্সের পর তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাকিস্তান অধিনায়ক ও ছোটবেলার বন্ধু সালমান আগা। তার মতে, বাবর বুঝতে পেরেছেন যে সময়ের সঙ্গে তাকেও নতুন কিছু আয়ত্ত করতে হবে এবং সেই চেষ্টাই তিনি করছেন।

অনূর্ধ্ব-১৬ থেকে বাবর আজমের সঙ্গে ব্যাট করা সালমান আগা বলেন, ‘আপনারা হয়তো তার ব্যাটিংয়ের ভক্ত, কিন্তু আমি বাবরের পরিশ্রমের ভক্ত। সে যেভাবে প্রস্তুতি নেয়, আন্তর্জাতিক ক্রিকেটে আমি আর কাউকে এমন প্রস্তুতি নিতে দেখিনি। পারফর্ম করুক বা না করুক, তার প্রস্তুতি সবসময় নিখুঁত থাকে।’

শেষ টি-টোয়েন্টিতে বাবরকে বেশ কয়েকবার সুইপ শট খেলতে দেখা গেছে। যেটি তার ব্যাটিংয়ের পরিচিত অস্ত্র নয়। এই পরিবর্তনকেই বড় করে দেখছেন আগা। তিনি বলেন, ‘বাবর জানে তাকে তার খেলায় নতুন কিছু যোগ করতে হবে। ওই সুইপ শটটি যা সাধারণত তার সঙ্গে যায় না, তাকে অনেকগুলো রান এনে দিয়েছে। সে এসব বোঝে কারণ সে একজন বড় খেলোয়াড় এবং সে জানে তাকে পরবর্তী ধাপে যেতে হবে।’

আগা আরও যোগ করেন, ‘আমি সআশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের বাবরকেই দেখতে পাব। কারণ সে পারফর্ম করলে আমরা অবশ্যই ম্যাচ জিতব। এটা আমাদের জন্য খুবই ভালো লক্ষণ।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম