শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভোট পড়েছে ৭০ শতাংশ, বললেন প্রধান নির্বাচন কমিশনার

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোট পড়েছে ৭০ শতাংশ, বললেন প্রধান নির্বাচন কমিশনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মনির উদ্দিন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে এখন পর্যন্ত সকল কেন্দ্রের চূড়ান্ত তথ্য আসেনি। পর্যায়ক্রমে তথ্য আসছে। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। ইতোমধ্যে সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোটারের ভোট পড়েছে। অন্য অনুষদ ভবনে হওয়া চূড়ান্ত তথ্য পাইনি।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা সারাদিন অবস্থান করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আমেজে ভরে ওঠে।

তবে কিছু অভিযোগও ওঠে এসেছে। ছাত্রদলসহ কয়েকটি প্যানেল অভিযোগ করেছে—কিছু কেন্দ্রে সইবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে এবং অমোচনীয় কালি উঠে মুছে গেছে বলে অভিযোগ করেছেন তারা। এ ছাড়া ভোটগ্রহণে কিছু অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তাঁরা। তবে এসব অভিযোগ নির্বাচন কমিশন অস্বীকার করেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সব কেন্দ্রেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ কেন্দ্রগুলোর মধ্যে প্রকৌশল অনুষদে ভোটার ছিল ৪ হাজার ৩৬ জন, কলা ও মানববিদ্যা অনুষদে ৫ হাজার ২৬৩ জন, বিজ্ঞান অনুষদে ৪ হাজার ৫৩৮ জন, সমাজবিজ্ঞান অনুষদে ৬ হাজার ৬০৬ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে ৭ হাজার ৭৩ জন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম