শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ অবশ্য জয় পাওয়া দল থেকে দুই জনকে বাদ দিয়ে একাদশ সাজিয়েছে। অফ ফর্মে থাকায় ফারজানা হককে একাদশে রাখা হয়নি। তার জায়গায় একাদশে ঢুকেছেন ঋতু মনি। স্পিনার নিশিতা নিশিকে বসিয়ে বাঁ-হাতি সানজিদা মেঘলাকে একাদশে নেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ: রুবায়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা, সোবহানা মুস্তারি, ঋতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।

ইংল্যান্ড একাদশ: টামি বিউমাউন্ট, এমি জোনস, হিথার নাইট, নাট স্কাইভার ব্রান্ট, সোফিয়া ডাঙ্কলে, এমা ল্যাম্ব, এলিসা
ক্যাপ্সি, কার্লোথি ডিন, সোফিয়া এক্লেস্টোন, লিনসি স্মিথ, লওরা বেল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম