শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ইলেকশন কমিশনের পক্ষে এককভাবে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না। সবাই মিলে এ নির্বাচনটা করতে হবে।

আজ সোমবার বিকেল পৌনে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপের সূচনালগ্নে সিইসি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, আপনারা (সাংবাদিক) মতামত দেওয়া কারিগর। সেই সুযোগটা আমরা নিতে চাই। এই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হতে হবে। অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে।

সিইসি বলেন, ‘আমরা ভোটার তালিকা একাধিকবার হালনাগাদ করেছি। এটা করতে গিয়ে ভোটারদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। এটার খুব দরকার ছিল।’

তিনি বলেন, ‘একটা ক্রিটিক্যাল সময়ে আমরা দায়িত্ব নিয়েছি। আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং নির্বাচনি কর্মকর্তাদের ভোটের ব্যবস্থা করছি। এটা এতদিন আইনে ছিল, কিন্তু বাস্তবে ছিল না। এটা করা কঠিন ছিল। অনলাইনে আমরা রেজিস্ট্রেশন করাব। তারপর ভোট হবে পোস্টালে।’

নির্বাচনের কমিশনের সব উদ্যোগে সাংবাদিকদের পাশে চেয়ে সিইসি বলেন, ‘আপনারা আমাদের সহযোদ্ধা। আপনারা আমাদের উদ্যোগগুলো প্রচার করবেন। মানুষকে সচেতন করবেন। আপনারা ওপিনিয়ন মোবিলাইজ করবেন। ভালো নির্বাচনে এগুলো আমাদের সহায়তা করবে। আমরা চাই, একদম ফেস্টিভ মুডে (উৎসবমুখর পরিবেশ) নির্বাচনটা হোক। ভোটাররা যেন ভোটকেন্দ্রে যান, সেজন্য আপনারা আমাদের হেল্প করবেন।’

এ ধরনের আলোচনা আজই শেষ না জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আজই আলোচনা শেষ না। এরপরও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আমাদের জানাবেন। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।’

ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম