শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করা হচ্ছে, অভিযোগ ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করা হচ্ছে, অভিযোগ ইমরান খানের

মামলা ও সাজার মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে দাবি তাঁর। এর উদ্দেশ্য তাদের রাজনৈতিক অঙ্গনে ফিরতে না দেওয়– বলেন তিনি।

ইমরান খান বলেছেন, ২০২২ সালের নভেম্বর থেকে তিনি স্থানীয় ও বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাঁর ও পিটিআই নেতৃত্বের বিরুদ্ধে অসংখ্য মামলা গঠন করা হয়েছে; কিন্তু প্রধান মামলাগুলো খালাস বা শাস্তি স্থগিতের মাধ্যমে শেষ হয়েছে। কেন শুধু তিনি ও তাঁর স্ত্রী তোশাখানা-২ রেফারেন্সে আলাদা লক্ষ্যবস্তু হয়েছেন, অথচ নওয়াজ শরিফ ও আসিফ আলি জারদারি একই ধরনের উপহার অবৈধভাবে রক্ষণ করার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি– এমন প্রশ্ন তোলেন তিনি। খবর ডনের

ইমরান দাবি করেছেন, তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়ে প্রাপ্ত সব উপহার সরকারি অনুমোদিত মূল্যায়নকারীদের মাধ্যমে নীতি অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে। নির্বাচনের আগে আমাদের সাজা দেওয়া হয়েছিল পিটিআই ভোটারদের মনোবল ভেঙে দিতে– বলেন তিনি।

বুশরা বিবি লিখিত জবাবে সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তিনি কখনও কোনো তোশাখানা উপহার গ্রহণ, জমা বা মূল্যায়ন প্রভাবিত করেননি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম