শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজায় জাতিগত নিধন চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজায় জাতিগত নিধন চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। তারা বলছে, ২০২৩ সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইনের অধীনে সংজ্ঞায়িত পাঁচটি জাতিগত নিধনের মধ্যে চারটি সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া গেছে।

এগুলো হলো- একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, গোষ্ঠীটিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করা ও শিশু জন্মরোধ করা।

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লাই এই ঘোষণা দিয়েছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকালে পিল্লাই বলেন, আমরা প্রেসিডেন্ট ইজহাক হারজোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টকে তাদের বিবৃতি ও আদেশের ভিত্তিতে শনাক্ত করেছি। কারণ এই তিন ব্যক্তি রাষ্ট্রটির প্রতিনিধি। আর আইন অনুযায়ী রাষ্ট্রকেই দায়ী বলে ধরা হয়। তাই আমরা বলছি, ইসরায়েল রাষ্ট্র এই জাতিগত নিধন সংঘটিত করেছে।

তদন্ত প্রতিবেদনে ইসরায়েলি নেতাদের বক্তব্য এবং ইসরায়েলি বাহিনীর আচরণের ধরণকে জাতিগত নিধনের অভিপ্রায়ের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশন দেখেছে, ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বিবৃতির পাশাপাশি ‘পরিস্থিতিগত প্রমাণ’ও আছে; যেগুলো জাতিগত নিধনের অভিপ্রায় খুঁজে পাওয়ার দিকে নিয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন সিদ্ধান্তে এসেছে যে ইসরায়েলের কর্তৃপক্ষ ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের পুরোপুরি অথবা আংশিকভাবে ধ্বংস করার জাতিগত নিধনের অভিপ্রায় আছে।

এদিকে প্রতিবেদনটিকে ‘বিকৃত ও মিথ্যা’ অ্যাখ্যা দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি জাতিসংঘের জেনিভা দপ্তরে নিযুক্ত ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরন তদন্ত প্রতিবেদনটিতে যেসব তথ্য উঠে এসেছে; সেগুলো প্রত্যাখ্যান করে নিন্দা জানিয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম