শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মন্তব্য প্রতিবেদনঃ কমিউনিটিতে সৌহার্দ্যের সুবাতাস বইতে দিন

মনোয়ারুল ইসলাম   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মন্তব্য প্রতিবেদনঃ কমিউনিটিতে সৌহার্দ্যের সুবাতাস বইতে দিন

 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি। অগ্রসরমান এথনিক কমিউনিটিগুলোর মধ্যে অন্যতম। নতুন অভিবাসী গোষ্ঠী হলেও পরিশ্রম ও সততা দিয়ে এগিয়ে যাচ্ছে। এদেশের মূলধারায় তাদের পদচারণা প্রসংশিত। দেশ মাতৃকা তথা নাড়িরটানে বাংলাদেশের জন্য তারা মরিয়া। দেশের যেকোন ক্রান্তিকালে ঝাপিয়ে পড়েন তারা। সংগঠন প্রিয় এ জাতিগোষ্ঠী প্রবাসে এসে নিউইয়র্কেই প্রায় ৪ শতাধিক সংগঠন গড়ে তুলেছেন। এর মধ্যদিয়ে গড়ে উঠেছে কমিউনিটির ভাতৃত্ব—বন্ধন ও সামাজিক যোগাযোগ। এমন দৃশ্যটি অন্য কোন কমিউনিটিতে চোখে পড়ে না। কমিউনিটির যেকোন দু:সময়ে সবাই এক অপরের। ব্যতিক্রম যে নেই তা বলা যাবে না। ব্যক্তিগত ও সংগঠনের টানাপোড়েনে বিষাদের ছায়াও নেমে আসে। একে অপরের তিরস্কার ও পরনিন্দাতেও এগিয়ে থাকার প্রতিযোগিতা চলে।

 

এই গেল বছরই বাংলাদেশ প্যারেড নিয়ে কমিউনিটিতে বিভক্তি দেখা দেয়। যুক্তিতর্কে প্রবাসের স্বণামধন্য ব্যবসায়ী ও সমাজকর্মি শাহ নেওয়াজ ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাাম্মদ আজিজের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আর এ বিরোধকে উস্কে দেবার জন্য উভয় পক্ষকেই তা দিতে থাকেন সুবিধাভোগী একটি মহল। এ বিরোধ কমিউনিটিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ২ পক্ষের অনুসারীদের মধ্যে অস্বস্তিও বিরাজ করছিল।

 

৯/১১ বৃহস্পতিবার। বাংলাদেশ সোসাইটির একটি সংবাদ সম্মেলন চলছিল জ্যাকসন হাইটসে। সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ ,সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি ডা. হামিদুজ্জামান, ডা. মঈনুল ইসলাম মিয়া,ডা. ওয়াদুদ ভূঁইয়া ও সাবেক সাধারন সম্পাদক ফকরুল আলম সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন চলাকালে অনুষ্ঠানে প্রবেশ করলেন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজিজ। শাহ নেওয়াজ দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন আজিজের দিকে। আজিজও হাতটি ধরলেন। শাহ নেওয়াজ হাতটি কাছে নিয়ে আজিজকে বসালেন পাশের চেয়ারে। কুশল বিনিময় করলেন। যাদের মধ্যকার বৈরিতা কমিউনিটির মুখেমুখে। এমন দৃশ্য দেখে কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা নড়েচড়ে বসলেন। এ দৃশ্যটির ছবি ধারণ করতে সবারই ক্যামেরা ছিল সচল। ফিস ফিস আওয়াজ উঠছিল। অনেকেই বলছিলেন, শাহ নেওয়াজ প্রকৃত কমিউনিটির নেতার মতো আচরণ দেখালেন। উল্লেখ্য সম্প্রতি মোহাম্মদ আজিজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে শাহ নেওয়াজ ফোন করে তার খোঁজখবর নেন। সংবাদ সম্মেলনে ২ নেতা পাশাপাশি বসলেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যন্ত থাকলেন। মুহূর্তের মধ্যে কমিউনিটিতে এমন ঘটনার খবর ছড়িয়ে পড়ে। এতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন। সাধুবাদ শাহ নেওয়াজ ও আজিজকে। সকল মতবিরোধের অবসান ঘটিয়ে কমিউনিটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম