শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেপালে জমায়েতে নিষেধাজ্ঞা, বিমানবন্দর আজও বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেপালে জমায়েতে নিষেধাজ্ঞা, বিমানবন্দর আজও বন্ধ

দুইদিন ধরে অস্থিরতা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালে সেনা মোতায়েন হয়েছে। পাশাপাশি সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে বাসিন্দাদের চলাচল, জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর। বিভিন্ন স্থানে চলছে বিশেষ অভিযান।

দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় লুটপাট, অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক ও অরাজকতায় জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৩৭ লাখ ৩০ হাজার নেপালি রুপি।

এছাড়া, কাঠমান্ডু থেকে ২৩ ও পোখারা থেকে ৮টি মিলিয়ে মোট ৩১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, সঙ্গে ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বিবৃতি অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত সভা, সমাবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি হবে। যেটির ব্যাপ্তি নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাড়বে, কমবে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভে অরাজকতা সৃষ্টিকারীরা প্রবেশ করেছে। তারা অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, সহিংস হামলা এমনকি যৌন নিপীড়নের চেষ্টা চালাচ্ছে।

এদিকে ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম