শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সালমানকে কেন ‘গুন্ডা’ বললেন ‘দাবাং’ নির্মাতা অভিনব

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালমানকে কেন ‘গুন্ডা’ বললেন ‘দাবাং’ নির্মাতা অভিনব

বলিউড সুপারস্টার সালমান খানের ব্লকবাস্টার সিনেমা ‘দাবাং’ পরিচালনা করেছিলেন অভিনব কাশ্যপ। ২০১০ সালের সিনেমাটি মুক্তির পরই তার সঙ্গে খান পরিবারের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। সালমান ও তার পরিবার ইচ্ছাকৃতভাবে নাকি তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করেছে।

‘দাবাং’ সিনেমা মুক্তির ১৫ বছর পূর্তির আগে এক সাক্ষাৎকারে সালমান খানের আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনব কাশ্যপ।

তিনি বলেন, “সালমান কখনও অভিনয়ে জড়িত থাকেন না। গত ২৫ বছর ধরে তার অভিনয়ে কোনো আগ্রহ নেই। তিনি অভিনয়ের চেয়ে সেলিব্রিটি পাওয়ারে বেশি মগ্ন। তিনি একজন গুন্ডা। ‘দাবাং’-এর আগে বিষয়টি আমি জানতাম না। সালমান বদমেজাজি, খারাপ মানুষ।”

অভিনবের অভিযোগ, পুরো খান পরিবার বলিউডে আধিপত্য বিস্তার করতে চায়। তিনি বলেন, “সালমান খান বলিউডে স্টার সিস্টেম চালু করেছেন। তার পরিবার প্রায় ৫০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। তারা প্রতিহিংসাপরায়ণ। পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যদি কেউ তাদের সঙ্গে একমত না হয়, তারা তার পেছনে লেগে যায়।”

অভিনব আরও জানান, তার ভাই অনুরাগ কাশ্যপও একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছিলেন সালমান অভিনীত ‘তেরে নাম’ সিনেমার সময়।

‘দাবাং’ নির্মাতা বলেন, “তেরে নাম’-এর চিত্রনাট্য অনুরাগ লিখেছিলেন। কিন্তু প্রযোজক বনি কাপুর তার সঙ্গে দুর্ব্যবহার করেন, পরে অনুরাগ সিনেমাটি ছেড়ে দেন। এমনকি তাকে কৃতিত্বও দেওয়া হয়নি। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। আসলে ভালো সিনেমার ভিত্তি হচ্ছে ভালো চিত্রনাট্য।”

অভিনব কাশ্যপের এই অভিযোগের বিষয়ে সালমান খান বা তার পরিবার প্রকাশ্যে কখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম