শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সোমবার

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সোমবার

প্রথিতযশা লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরকে আগামীকাল সোমবার রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

রোববার সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বদরুদ্দীন উমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি জানান, উমরের বড় মেয়ে বিদেশে রয়েছেন। তার ফেরার পরই ইচ্ছানুযায়ী জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে।

দাফনের আগে সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার সকাল ১০টার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরাদেহ নেওয়া হবে। সেখানে সবার শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে মরদেহ।

বদরুদ্দীন উমরের বয়স হয়েছিল ৯৪ বছর। বর্ণাঢ্য জীবনে তিনি শিক্ষকতা, রাজনীতি ও লেখালেখির মাধ্যমে সমাজে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি উচ্চশিক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার হাত ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হন বদরুদ্দীন উমর। তবে তিনি কোনো পুরস্কার গ্রহণ করেননি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম