শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নায়াগ্রা ফোবানা কনভেনশনে তিল ধারণের ঠাঁই নাই

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নায়াগ্রা ফোবানা কনভেনশনে তিল ধারণের ঠাঁই নাই

নায়াগ্রা ৩৯তম ফোবানা কনভেনশনে তিল ধারনের ঠাঁই নাই। নিউইয়র্কের নায়াগ্রা ফলসে শেরাটন হোটেলের কনফারেন্স সেন্টারে ফোবানার দ্বিতীয় দিন ছিল মানুষের উপচেপড়া ভিড়। শত শত মানুষকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। শুক্রবার ২৯ আগষ্ট সম্মেলনের উদ্বোধন হলেও শনিবার ছিল ফোবানার পিক সেশন। পুরো নায়াগ্রা ফলস এলাকা বাংলাদেশিদের উৎসবের আবরণে ছেঁয়ে যায়। সম্মেলনের প্রধান আর্কষন ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সংগীতে ছিলেন আসিফ আকবর। দ্বিতীয় অনুষ্ঠান উদ্বোধন করেন নায়াগ্রা ফলস সিটির মেয়র রবার্ট রেস্টাইনো। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত অধাপক ড. সলিমুলাস্নাহ খান। এ সম্মেলনে বক্তব্য দিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক, গিয়াস আহমেদ, কাজী আজম, আলী ইমাম মজুমদার, ড. আবু জোবায়ের দারা, মঈনুল হক চৌধুরী, ফিরোজ আলম, তারেক হাসান খান,নিশান রহিম ও সাহাবুদ্দিন সাগর । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সোনিয়া।
প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা নি:শর্তভাবে সর্মথন দিয়েছে। আজকের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাদের এগিয়ে আসতে হবে। নইলে ৩৬ জুলাইয়ের অর্জন হারিয়ে যাবে। শত বছর পিছিয়ে যাবে প্রিয় মাতৃভূমি।

ফোবানা সম্মেলনের পর্দা নামবে রোববার ৩১ আগষ্ট। এই সম্মেলনকে ঘিরে বিশ্বের ৭ম আশ্চর্যের নায়াগ্রা ফলসের শহর উৎসবে পরিণত হয়েছে। দখল করে নিয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশিরা। উৎসবের আমেজে সেজেছে সম্মেলনস্থল শেরাটন হোটেলের কনভেনশন সেন্টার।

 

দ্বিতীয় পর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে অংশ নেন আসিফ আকবর, রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, রেশমী মির্জা, বকুল ও সুমন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম