জাতীয় ডেস্ক | বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ | প্রিন্ট | ১৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি, সেটার জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।
রোডম্যাপ কবে ঘোষণা করা হবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে৷ আর তপশিল হবে তার দু’মাস আগে। এ ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল হতে পারে। ভোটের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে কমিশন।