শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধ, শেখ হাসিনাসহ ৩ জনের মামলা শেষ হতে পারে অক্টোবরে

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৭ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধ, শেখ হাসিনাসহ ৩ জনের মামলা শেষ হতে পারে অক্টোবরে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী অক্টোবর মাসের মধ্যেই সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মিজানুল বলেন, এ মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়া সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা যাবে বলে আমরা আশা করছি। খুব বেশি হলে পরের মাস, অক্টোবরের প্রথম সপ্তাহে যেতে পারে।

এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়। তারা হলেন- সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া ও নাইম শিকদার। তাদের জেরা শেষ করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এদিন সকালে এ মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম