শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রেকআপের পর নিজেকে সামলাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রেকআপের পর নিজেকে সামলাবেন যেভাবে

ব্রেকআপের পর ভেঙে পড়াটা খুবই স্বাভাবিক। শুধু প্রেম নয়,যদি কাছের বন্ধুর সঙ্গেও ব্রেকআপ হয় তা মনের মধ্যে ক্ষত তৈরি করে। তবে জীবন তো আর থেমে থাকে না। নিজেকে সামলাতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. সম্পর্ক ভাঙার পর ওই মানুষটির কথাই বারবার মনে পড়ে। তার ছবি, তার দেওয়া উপহার, ফোনের পুরনো মেসেজ বেদনাদায়ক স্মৃতি হিসেবে কাজ করে। মাকড়শার জালের মতো জড়িয়ে থাকা এই স্মৃতি থেকে মুক্তি পেতে এসব উপকরণ জীবন থেকে সরিয়ে ফেলতে হবে।

২. যদি সঙ্গীর দেওয়া স্মৃতিচিহ্ন সরাতে কষ্ট হয় তাহলে প্রথমে একটা বাক্সে রেখে দিন। সময়েন সাথে সাথে কষ্ট কমে গেলে সেগুলো একদম বাদ দিয়ে দিন। এসব স্মৃতিচিহ্ন যেন আপনাকে ট্রিগার না করে সেদিকে লক্ষ্য রাখুন।

৩. আপনি কী রাখতে চান এবং কী ছেড়ে দিতে পারেন তা সিদ্ধান্ত নিন।
৪. ডিজিটাল জিনিসগুলিও জীবন থেকে সরিয়ে ফেলুন। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে আনফলো বা মিউট করুন, পুরনো কথোপকথন মুছে ফেলুন। আপনার ডিভাইস থেকে প্রাক্তনের ছবিগুলো সরিয়ে ফেলুন। ডিজিটাল জায়গা পরিষ্কার পরিপাটি ঘরের মতোই গুরুত্বপূর্ণ হতে পারে।
৫. নিজেকে নিয়ে নতুনভাবে ভাবতে থাকুন। নিজের যত্ন নিন। ঘরেও নতুন সাজসজ্জা যোগ করুন। প্রয়োজনে ঘরে গাছ লাগান। ঘরের দরজা -জানালা খুলে আলো বাতাসের ব্যবস্থা করুন। ছোট ছোট পরিবর্তন নতুন দিনের সূচনা তৈরি করে।
৬. সবার মানসিক পরিস্থিতি এক থাকে না। কেউ দ্রুত নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন, কারও বা সময় লাগে। নিজেকে সময় দিন ।সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম