শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড নেবেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড নেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে আছেন।

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ ছাড়াও আজ তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এছাড়া অধ্যাপক ইউনূসের আজ ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমেন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র-বাসস

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম