মোহাম্মদ ইসলাম, ফিলাডেলফিয়া | শুক্রবার, ৩০ মে ২০২৫ | প্রিন্ট | ২৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বৃহত্তর ফিলাডেলফিয়া বইমেলা ২০২৫ উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত গত ২৯ মে, বৃহস্পতিবার, “বৃহত্তর ফিলাডেলফিয়া বইমেলা ২০২৫” সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি ভার্চুয়াল প্রস্তুতি সভা জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্রের হ্যারিসবার্গ, ওয়াশিংটন, নিউজার্সি, ডেলাওয়্যার এবং বৃহত্তর ফিলাডেলফিয়া এলাকা থেকে কবি, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দসহ মোট ৪৩ জন অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীরা বইমেলাকে সফল ও সার্থক করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। স্লোগান: “আলোকিত জাতি ও সুন্দর পৃথিবী গড়তে বই পড়ার বিকল্প নেই।” সভায় বইমেলার সর্বশেষ প্রস্তুতি, বাস্তবায়ন পরিকল্পনা এবং প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাই একটি অংশগ্রহণমূলক, প্রাণবন্ত ও সর্বজনগ্রাহ্য বইমেলা আয়োজনের বিষয়ে সম্মত হন। সভাটি পরিচালনা করেন ড. ইবরুল চৌধুরী। আলোচনায় অংশ নেন: প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদ, ডা. ফাতেমা আহমেদ, ফারহানা আফরোজ পাপিয়া, আনোয়ার ইকবাল, প্রফেসর খায়ের মোহাম্মদ মিয়া, মিসেস শামসুন্নাহার, মারজানা আক্তার, এবিএম আলতামাস বাবুল, মোহাম্মদ এনাম চৌধুরী, হোসেন স্বপন লস্কর, আলী জাকের, জাহেদ চৌধুরী, শেখ খোরশান, আবেদীন জয়নাল, সোলেয়মান ইবনে মজিব অন্তু, আলাউদ্দিন লিটন, আহমদ সায়েম, মোহাম্মদ হাসান, খালেদ হোসেন, কামরুল হাসান, কাইছার জায়গিরদার, ইমাদ চৌধুরী, আসিকুর রহমান, মাসুদুল হাসান সরোয়ার ড্যানিয়েল, সৈয়দ আব্দুল হামিদ, মিনহাজুর রহমান মারুফ, আব্দুল হাফিজ চৌধুরী, বাবুল আক্তার দিপ্তী, জাফর আহমেদ, কবি বদরুজ্জামান আলমগীরসহ আরও অনেকে। সভায় মেলার প্রস্তুতি সম্পর্কিত সর্বশেষ আপডেট প্রদান করেন কামরুল হাসান। তিনি জানান, বইমেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন পর্যায়ে রয়েছে। এবারের বইমেলায় থাকছে: • বাংলাদেশ থেকে আগত ৮টি প্রকাশনা সংস্থা • স্থানীয় লেখকদের ৩টি স্টল • সিটি সেবাদানকারী ৯টি প্রতিষ্ঠান • কাপড় ও হস্তশিল্পের ৮টি স্টল • খাবারের ৩টি দোকান এছাড়া, পেনসিলভানিয়া গভর্নর এবং ফিলাডেলফিয়া মেয়রের কার্যালয় থেকে বইমেলাকে ঘিরে দুটি বিশেষ প্রোক্লেমেশন (Proclamation) প্রদান করা হয়েছে—যা প্রবাসী কমিউনিটির জন্য এক বিশাল সম্মান ও গর্বের বিষয়। সভা শেষে ড. ইবরুল চৌধুরী সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বইমেলাকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।