শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধান উপদেষ্টার সফরে যে সমঝোতাগুলো সই করবে ঢাকা-টোকিও

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধান উপদেষ্টার সফরে যে সমঝোতাগুলো সই করবে ঢাকা-টোকিও

চার‌ দিনের সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে তিনি টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আসন্ন সফরে সাত‌টি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ।

আজ সোমবার প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হতে যাওয়া সমঝোতাগুলো হচ্ছে– প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি, ওনডা এবং নাকসিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) আলাদা দুটি ভূমি সংক্রান্ত সমঝোতা, ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা, বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন নিয়ে জাইকার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানবসম্পদ বিষয়ক বিএমইটির সঙ্গে আলাদা দুটি সমঝোতা।

এছাড়াও বাজেট সহায়তা নিয়ে নথি সই করবে দুই দেশ। এ সফরে জাপানের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইবে ঢাকা, বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২৮ মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরে নিক্কেই ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। শীর্ষ পর্যায়ের বৈঠক সামনে রেখে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে দুই দেশ।

নিক্কেই ফোরামে ২৯ ও ৩০ মে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ৩০ মে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ৩১ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম