শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
বসেছে বাংলাদেশি লায়নদের মিলনমেলা

নায়াগ্রা ফলসে শাহ নেওয়াজ ও বারীর জয় জয়াকার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নায়াগ্রা ফলসে শাহ নেওয়াজ ও বারীর জয় জয়াকার

নায়াগ্রা ফলসে বসেছে বাংলাদেশি লায়নদের মিলনমেলা। নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়নদের কনভেনশনকে কেন্দ্র করে বাংলাদেশি আমেরিকান লায়নদের ব্যাপক উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। নায়াগ্রা ফলস্থ শেরাটন হোটেল বাংলাদেশিদের পদভারে মুখরিত। শুক্রবার ১৬ মে আনুষ্ঠানিকভাবে এ কনভেনশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নিউইয়র্কের ১৪টি চ্যাপ্টারের লায়নরা এতে অংশ নিচ্ছেন। রোববার লায়ন ডিস্ট্রিক্ট ২০ আর ৩ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ন দিক হলো এবার নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্সের নেতৃত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশি কমিউনিটির দুই পরিচিত মুখ আসেফ বারী ও শাহ নেওয়াজ। রোববার ১৮ মে সকালে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশি ২ প্রার্থীই বিজয়ী হবেন। বাফেলো ও নায়েগ্রা ফলস এলাকায় সবচেয়ে বড় শেরাটন কনভেনশন সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সবোর্চ্চ পদ গর্ভনর ও দ্বিতীয় ভাইস গর্ভনর পদে লড়ছেন যথাক্রমে আসেফ বারী টুটুল ও শাহ নেওয়াজ। শেরটন হোটেল ও কনভেনশন সেন্টারজুড়ে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাপ্তাহিক আজকালের সম্পাদক লায়ন শাহ নেওয়াজের বড় বড় নির্বাচনী পোষ্টার শোভা পাচ্ছে। তৈরি হয়েছে এক নির্বাচনী পরিবেশ। মূলত শাহ নেওয়াজের প্রচার ও প্রচারণার কারনেই নির্বাচনী আবহ তৈরি হয়েছে। অন্যান্য জোন ক্লাবের প্রার্থীদের পোষ্টার শোভা পেলেও তা হাতে গোনা কয়েকটি। হোটেলের লবিতে শাহ নেওয়াজের ৩টি বিশাল আকৃতির ছবি শোভা পাচ্ছে। হোটেলে ঢুকলেই মনে হতে পারে জীবন্ত শাহ নেওয়াজ দাঁড়িয়ে আছেন। আসেফ বারীর টুটুলের একটি প্রতিকৃতি লবিতে শোভা পাচ্ছে।

এদিকে আগামী ২৭ মে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে নায়াগ্রা ফলসেই নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ডিস্ট্রিক্ট সম্মেলনে এসে প্রার্থীরা ভোট যুদ্ধে নেমে পড়েছেন। সম্মেলনে আগত প্রায় অর্ধ শতাধিক বাংলাদেশি লায়ন সদস্যদের কাছে তারা যাচ্ছেন। কুশল বিনিময় করছেন। প্রার্থীরা সাধারন সদস্যদের সেবা দিতে ও আর্শীবাদ পেতে মরিয়া। চা কফি খাওয়ানো সহ সার্বক্ষনিক সঙ্গ দিচ্ছেন । নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারন সদস্যদের গুরুত্ব যে বাড়ে তা আবার প্রমানিত হতে যাচ্ছে। ২৭ মে লায়ন্সের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন জেএফএম রাসেল ও এসএম আলম। সাধারন সম্পাদক পদে প্রার্থী রয়েছেন মশিউর মজুমদার ও আহমেদ সোহেল। ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাডি লড়াই হে্ব। ফাস্টর্ ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন এম এ রশীদ ও হাসান জিলানী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হলেন এটর্নি মঈন চৌধুরী। কমিশনের সদস্যরা হলেন মতিউর রহমান, আমেনা নেওয়াজ, আব্দুর রহিম হাওলাদার ও রেজা রশীদ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম