শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম ও সম্পাদক আহাদ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম ও সম্পাদক আহাদ

 

নিউইয়র্কের ব্রঙ্কসের ঐতিহ্যবাহী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক, ইনকের নির্বাচনে একমাত্র প্যানেল হিসেবে শামীম—অলি পরিষদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা ছাড়াই গঠিত হবে নতুন কমিটি। কার্যত তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হয়েছেন। এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকতা মাত্র।

গত ১৪ মে সোসাইটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের দিন শেষ সময়ে এসে একক প্যানেল হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ পরিষদ। এর ফলে ২৫শে মে নির্বাচনের দিন শামীম—অলি পরিষদ পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পেতে যাচ্ছে।

১৯৯৮ সালে শুরু হওয়া সংগঠনটির স্টারলিং বাংলাবাজারের নীরব রেস্টুরেন্টে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছে ২৫ সদস্যের কমিটি গঠনের জন্য মনোনয়ন পত্র জমা করে শামীম—অলি পরিষদ। এ সময় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. আব্দুস শহীদ, উপদেষ্টা আব্দুল মুহিত, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ও বর্তমান সভাপতি সামাদ মিয়া জাকারিয়া।

এ নির্বাচনে সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, অপর দুই নির্বাচন কমিশনার হলেন মো. শামীম মিয়া ও আবু কাউছার চিশতি।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়, একটি মাত্র প্যানেল হওয়ায় আগামী ২৫ মে নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম