শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ট্রাম্প-মাস্কের তোপে চাকরি গেল প্রায় ১০ হাজার কর্মীর

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাম্প-মাস্কের তোপে চাকরি গেল প্রায় ১০ হাজার কর্মীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক মার্কিন আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার ৯ হাজার ৫০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র, জ্বালানি, প্রবীণবিষয়ক, কৃষি এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের ছাঁটাই করা হয়েছে। চাকরির এক বছর হয়নি, এমন কর্মীদের নিশানা করা হয়েছে। খবর রয়টার্সের

চাকরিচ্যুতির পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রস্তাব মেনে আর্থিক সুবিধা নিয়ে প্রায় ৭৫ হাজার কর্মী এর মধ্যে স্বেচ্ছায় চাকরি ছাড়ারও ঘোষণা দিয়েছেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করা ২৩ লাখ বেসরকারি কর্মীর প্রায় ৩ শতাংশ।

কর সংগ্রহকারী ইন্টারনাল রেভেনিউ সার্ভিস আগামী সপ্তাহে কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। এর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বলেছেন, এ পদক্ষেপের কারণে ১৫ এপ্রিল আয়কর দাখিলের সময়সীমার আগে মার্কিন নাগরিকদের সম্পদ সংকুচিত হতে পারে।

ট্রাম্প মনে করেন, কেন্দ্রীয় সরকারের আকার প্রয়োজনের তুলনায় অনেক বেশি; পাশাপাশি অপচয় ও জালিয়াতির কারণে বিপুল পরিমাণ অর্থও খরচ হয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ঋণের পরিমাণ এখন ৩৬ ট্রিলিয়ন ডলার (এক ট্রিলিয়ন সমান ১০ লাখ কোটি ডলার); গত বছর দেশটির বাজেট ঘাটতির পরিমাণও ছিল এক দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম