শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিদ্রোহী নেতা শারাকে গ্রেপ্তারে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্রোহী নেতা শারাকে গ্রেপ্তারে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা বাতিল করল যুক্তরাষ্ট্র

সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ কোটি ডলার পুরস্কার প্রদানের ঘোষণাটি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। শুক্রবার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিক এ ঘোষণা দিয়েছেন।

নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ শুক্রবার অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করেন। এরপরই লিফ পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহারের কথা জানান।

২০১৮ সালে এইচটিএসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আল শারা এই সংগঠনটির নেতা। তিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত। এক সময় আল কায়েদার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এ নেতা।

লিফ বলেন, শুক্রবারের আলোচনায় ‘ইতিবাচক বার্তা’ পাওয়ার পর আল শারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম