শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চীনে প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে এআই শিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে এআই শিক্ষা

চীনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে স্কুলগুলোতে এআই শিক্ষার মান বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের

চীনের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর উদ্দেশে দেওয়া এক নির্দেশনায় বলা হয়, প্রাথমিকের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির পরিচয় ও অভিজ্ঞতা দেওয়া উচিত। প্রাথমিকের শেষ ধাপে ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এআই-সংক্রান্ত বিষয়াদি বোঝা ও তা প্রয়োগ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। আর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এআই-কেন্দ্রিক উদ্ভাবনী প্রকল্প তৈরি এবং এর উচ্চতর প্রয়োগের দিকে মনোযোগ দেবে।

২০১৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা পেশ করে চীন। এরপর ২০১৮ সালে দেশের পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এআই নিয়ে স্নাতক প্রোগ্রাম চালু করা হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম