শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আসাদের পলায়নে দামেস্কে উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসাদের পলায়নে দামেস্কে উল্লাস

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে অবস্থিত উমাইয়াদ স্কোয়ারে আনন্দ উৎসব চলছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, উমাইয়াদ স্কোয়ারে জোরে গান বাজানো হচ্ছে এবং প্রায় এক ডজন ব্যক্তি একটি পরিত্যক্ত ট্যাংকের চারপাশে নাচছেন। দাবি করা হচ্ছে, ট্যাংকটি সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে চলে গেছেন। খবর_ বিবিসি

একইসঙ্গে, জানা গেছে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা তাদের কার্যালয় ত্যাগ করেছেন। তবে কর্মকর্তাদের হঠাৎ কার্যালয় প্রত্যাহারের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

উমাইয়াদ স্কোয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর সদর দফতরের মত সিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোর মধ্যে একটি। এই ঘটনাগুলো দামেস্কের বর্তমান পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম