শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অস্ট্রিয়ার কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রিয়ার কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার। এ সময় রাষ্ট্রদূত বলেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে অস্ট্রিয়ার কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

ক্যাথারিনা উইজার নয়াদিল্লিতে নিযুক্ত, তবে এর পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবারের বৈঠকে ক্যাথারিনা জানান, অস্ট্রিয়া সরকার বাংলাদেশে সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে। খবর বাসসের।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই ভোটের তারিখ নির্ধারণ হবে।
রাষ্ট্রদূত বলেন, বেশ কয়েকটি অস্ট্রিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, যার মধ্যে একটি কোম্পানি ঢাকার উপকণ্ঠে একটি কারিগরি স্কুল স্থাপন করতে চায়। কিন্তু অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প ঋণ পেতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে কিছু সহযোগিতার প্রয়োজন।

ড. ইউনূস তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে বলেন।

বৈঠকে বাংলাদেশের সন্ত্রাস দমন ব্যবস্থা, আন্তঃসীমান্ত সমস্যা, মানব পাচার, আইনি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, পুলিশ বাহিনীর সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং অস্ট্রিয়ার অনারারি কনসাল তাসবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিসের সাক্ষাৎ
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ সোমবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ড. ইউনূসের নেতৃত্বের এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রশংসা করেন।

বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে তাদিচ বলেন, এই দেশকে ভালোবাসি। আপনাকে (ড. ইউনূস) কোনোভাবে সাহায্য করতে পারি কিনা জানান।

বৈঠকে দুই নেতা ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে বর্তমানে ঢাকা সফর করছেন বরিস তাদিচ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম