শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এছাড়াও অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ জন যাত্রীকে নিয়ে একটি বাণিজ্যিক বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে জানান, বাসের ৩০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও তার ছয় বছর বয়সী ভাই নিহত হয়েছে। বাসের যাত্রীদের বেশির ভাগই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম