শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মৌলভীবাজারের হাওর অঞ্চলে ত্রাণ বিতরণ করেন সংগঠনটির সভাপতি এসএম জিলানী।

অন্যদিকে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরহাট এবং মান্দারী বাজারে ত্রাণ বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার জাহান রুমি, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনসহ স্থানীয় নেতারা।

স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, বন্যায় কোথাও বুক সমান পানি, কোথাও তার চেয়ে পানির মধ্যে সংগঠনের নেতারা ত্রাণ বিতরণ করতে ছুটছেন। গত পাঁচদিন ধরে তারা এ কার্যক্রম পরিচালনা করছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম