শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুদের নাচের অনুষ্ঠানে ছুরি হামলায় নিহত ২, সংকটাপন্ন ৬

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের নাচের অনুষ্ঠানে ছুরি হামলায় নিহত ২, সংকটাপন্ন ৬

যুক্তরাজ্যে ৬ থেকে ১০ বছরের শিশুদের নাচের একটি কর্মশালায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ৯ জন যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে সোমবার এ ঘটনা ঘটে। হামলা থেকে শিশুদের রক্ষায় দুই ব্যক্তি এগিয়ে গেলে তারাও আহত হন। হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

হামলা চালানো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না। মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি এ ব্যাপারে বলেন, স্কুলে শিশুরা টেইলর সুইফট থিম নাচের কর্মশালায় যোগ দেয়। এ সময় হামলাকারী ছুরি হাতে এসে শিশুদের ওপর হামলা করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পুলিশকে ফোন করে সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি প্রোপার্টিতে হামলার খবর জানানো হয়। এরপরই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং একটি ছুরি জব্দ করা হয়েছে। তবে এলাকাটিতে জনসাধারণের জন্য বড় কোনও হুমকি নেই বলে জানিয়েছেন তারা।

নর্থওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) বলেছে, তারা ছুরিকাহত ৮ জনকে চিকিৎসা দিচ্ছে। আরও কয়েকজনকে অ্যাল্ডার হে চিলড্রেনস হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ হামলা ‘হরর মুভির’ মতোই ভয়ংকর।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম