মোহাম্মদ ইসলাম | রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ৪০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে, পেনসিলভানিয়ার আপার ডার্বি টাউনশিপ বাংলাদেশী বংশোদভূত আবু আমিন রহমান এবং ডাঃ ফাতেমা আহমেদকে সংবর্ধনা দেয়া হলো। আপার ডার্বি টাউনশিপে বুধবার ২১ ডিসেম্বর এই সংবর্ধনা দেওয়া হয়। আপার ডার্বি টাউনশিপ কাউন্সিল আবু আমিন রহমানকে ডেলাওয়্যার কাউন্টি এবং বৃহত্তর ফিলাডেলফিয়ায় তার দীর্ঘকালের কমিউনিটি পরিষেবার এবং মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন অভিবাসী সম্প্রদায়কে সম্পৃক্ত করে সচেতনতা ও ক্ষমতায়ন তৈরি করা এবং আপার ডার্বি টাউনশিপে স্থানীয় সরকারে সক্রিয়ভাবে জড়িত করার জন্য ও ডাঃ ফাতেমা আহমেদকে চিকিৎসা ও সামাজিক সেবায় এ সম্মানা প্রদান করে। সংবর্ধনা অনুষ্ঠানে আবু আমিন রহমান এবং ডাঃ ফাতেমা আহমেদ আপার ডার্বি টাউনশিপ কাউন্সিল, আপার ডার্বি টাউনশিপ বাসিন্দা এবং পেনসিলভেনিয়ায় বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আপার ডার্বি টাউনশিপের মাননীয় মেয়র এবং কাউন্সিলারগন জনাব আবু আমিন রহমান এবং ডাঃ ফাতেমা আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ ছাডাও উপস্থিত বাংলাদেশীদের পক্ষ থেকে আপার ডার্বির তরুন নব নির্বাচিত কমিউনিটি পারর্সন নুরালাম চৌধুরী বিপু তাদেরকে ফুলের তোড়া প্রদান করেন।
![]()