শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৮৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৌরিতানিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ও দেশটির মৎসজীবী সমিতির প্রধান এ তথ্য জানান। খবর রয়টার্সের

স্পেনে যেতে আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা সাধারণত পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের জলপথ পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করেন। বিশ্বের যে জলপথগুলোতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনার ঘটে এটি তার একটি। এখানে গ্রীষ্মকালই সবচেয়ে ব্যস্ত সময়।

মৌরিতানিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির কোস্টগার্ড সাগর থেকে ৮৯ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে। ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া একটি নৌকার যাত্রী ছিল তারা। ওই নৌকায় ১৭০ জন আরোহী ছিল। ওই নৌকার আরোহীদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু বালিকাসহ নয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগোর মৎসজীবী সমিতির সভাপতি ইয়ালি ফল শুক্রবার জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১০৫ জনে দাঁড়িয়েছে আর স্থানীয়রা উপকূল থেকে উদ্ধার করে নিয়ে আসা মৃতদেহগুলো সোমবার থেকেই দাফন করা শুরু করে। মৎসজীবী সমিতির সভাপতি আরও বলেন, তিন দিন ধরে যার মৃতদেহই পেয়েছি, আমরা দাফন করেছি।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে নজিরবিহীনভাবে প্রায় পাঁচ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী ওয়াকিং বর্ডারস।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা গেছে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে হাজির হওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা পাঁচগুণ বেড়ে ১৬ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম