শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে: ট্রাম্প

নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবারের এক জনসভায় ট্রাম্প হুমকি দেন, তিনি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে সারা দেশে।

ওহায়ো অঙ্গরাজ্যের ওই জনসভায় তিনি বলেন, আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হতে যাচ্ছে ৫ নভেম্বর।

ওই দিনই প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। জনসভায় প্রতিপক্ষ জো বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলেও আখ্যা দেন ট্রাম্প।

এ মাসের শুরুর দিকেই নিজ নিজ দল থেকে প্রার্থী হিসেবে জায়গা করে নেন বাইডেন এবং ট্রাম্প। জনসভাগুলোতে ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে বাইডেনের ইমিগ্রেশন পলিসি আটকে দেবেন। শনিবারেও ওহায়োতে এই প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, অভিবাসীদের হাতে ওয়ার্ক পারমিট তুলে দিয়ে আমেরিকান ভোটারদের পিঠে ছুরি বসিয়েছেন বাইডেন।

সাধারণত যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওহায়ো অঙ্গরাজ্যটি। এখানে যে দলের সমর্থন বেশি থাকে, সে দলের প্রার্থীরই নির্বাচনে জেতার সম্ভাবনা বেশি হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম