শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান ও মোরশেদা জামানের পুত্র  রায়ানের অকালমৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৪৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান ও মোরশেদা জামানের পুত্র  রায়ানের অকালমৃত্যু

কমিউনিটির পরিচিত মুখ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ও এডভোকেট মোরশেদা জামানের একমাত্র পুত্র সন্তান রায়ান ইফতেখার জামান (২৯) বুধবার দুপুরে কুইন্সের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালি—রাজেউন)।  তাদের নিজের বাড়িতে বেজমেন্টের ব্যায়ামেগারে তার মৃতদেহ পাওয়া যায়। জ্বনাব জামানের পরিবার থেকে জানানো হয়, হার্ট অ্যাটকে রায়ানের মৃত্যু হয়েছে।

শনিবার বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে(জেএমসি) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিকেলে লং  আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি এম এ রশীদ ও সাধারন সম্পাদক এম এ মামুন, নিউইয়র্ক কাগজের সম্পাদক মনোয়ারুল ইসলাম পৃথক পথক বিবৃতিতে রায়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম