শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ, আগামীকাল সোমবার (১১ মার্চ) অস্ট্রেলিয়ায় শা’বান মাসের শেষ দিন। সে হিসেবে মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হতে যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটি।

রোববার এক প্রতিবেদনে খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, ইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরীয়াহ বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, সোমবার শা’বান মাস শেষ হবে। মঙ্গলবার থেকে দেশটিতে রোজা শুরু হতে যাচ্ছে।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।

অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে দেশটি। ফলে পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আজ পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম