শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লেবাননে হিজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেবাননে হিজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহ’র সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। দেশটির সামরিক বাহিনীর প্রেস সার্ভিস এ কথা জানিয়েছে। খবর তাস’র।

ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের দেশের ‘আইডিএফ ফাইটার জেটগুলো লেবাননের তাইব, বেইত লিফ, সাদ্দিকিন এবং খিরবেত সেলম এলাকায় হিজবুল্লাহ’র সামরিক কম্পাউন্ড এবং সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানে।’

সামরিক বাহিনী আরো বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চলীয় আইতা অ্যাশ শাবের কাছে একটি সশস্ত্র গ্রুপ এবং একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম